জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার সাইদুর রহমানের মেয়ে সাথি (২২) নিজ বাড়ির একটি কক্ষে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
ঘটনার সময় সাথির স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে ছিলেন না; তারা চরে কাজ করতে গিয়েছিলেন বলে জানা গেছে।
নিহতের স্বজনরা জানান, দাম্পত্য জীবনে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। নিহতের ছোট বোনের দাবি, স্বামীর সঙ্গে মনোমালিন্যের জের ধরেই সাথি এ পথ বেছে নিয়েছেন।
এদিকে নিহতের মা অভিযোগ করেন, অতীতেও তার মেয়েকে শারীরিক নির্যাতন করা হয়েছে। সর্বশেষ ঘটনার আগের রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারধরের ঘটনা ঘটে বলে তিনি জানান।
খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন