ঢাকা    বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
নগদ বার্তা

সারাদেশ

মাদারগঞ্জে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ফুয়েল কার্ড’ এবং ‘কৃষি কার্ড’।

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাদারগঞ্জে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ফুয়েল কার্ড’ এবং ‘কৃষি কার্ড’।

মাদারগঞ্জে বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড এবং কৃষি কার্ড চালু করা হচ্ছে। আগামীকাল থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

প্রাথমিক পর্যায়ে জরুরি সেবা ও উন্নয়ন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, বিদ্যুৎ বিভাগ, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং ব্যাংকসমূহকে ফুয়েল কার্ড প্রদান করা হবে। পাশাপাশি, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের নিকট কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে।

আগামী রবিবার ও সোমবার থেকে ফুয়েল কার্ড সকলের জন্য উন্মুক্ত করা হবে। নির্ধারিত এই সময়ের পর আর কোনো ফুয়েল কার্ড প্রদান করা হবে না।

ফুয়েল কার্ড সংগ্রহের জন্য আবেদনকারীদের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাসময়ে উপজেলা পরিষদে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। ফুয়েল কার্ড স্বহস্তে পূরণ করতে হবে।

ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর, কার্ড ছাড়া কোনোভাবেই জ্বালানি তেল সরবরাহ করা হবে না। তবে উল্লেখ্য, ফুয়েল কার্ড বিতরণ শেষ না হওয়া পর্যন্ত বৈধ লাইসেন্সধারীগণ স্বাভাবিক নিয়মে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।

সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

ধন্যবাদান্তে,

উপজেলা নির্বাহী অফিসার

মাদারগঞ্জ, জামালপু

Image

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

মাদারগঞ্জে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ফুয়েল কার্ড’ এবং ‘কৃষি কার্ড’।

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

মাদারগঞ্জে বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড এবং কৃষি কার্ড চালু করা হচ্ছে। আগামীকাল থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

প্রাথমিক পর্যায়ে জরুরি সেবা ও উন্নয়ন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, বিদ্যুৎ বিভাগ, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং ব্যাংকসমূহকে ফুয়েল কার্ড প্রদান করা হবে। পাশাপাশি, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের নিকট কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে।

আগামী রবিবার ও সোমবার থেকে ফুয়েল কার্ড সকলের জন্য উন্মুক্ত করা হবে। নির্ধারিত এই সময়ের পর আর কোনো ফুয়েল কার্ড প্রদান করা হবে না।

ফুয়েল কার্ড সংগ্রহের জন্য আবেদনকারীদের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাসময়ে উপজেলা পরিষদে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। ফুয়েল কার্ড স্বহস্তে পূরণ করতে হবে।

ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর, কার্ড ছাড়া কোনোভাবেই জ্বালানি তেল সরবরাহ করা হবে না। তবে উল্লেখ্য, ফুয়েল কার্ড বিতরণ শেষ না হওয়া পর্যন্ত বৈধ লাইসেন্সধারীগণ স্বাভাবিক নিয়মে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।

সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

ধন্যবাদান্তে,

উপজেলা নির্বাহী অফিসার

মাদারগঞ্জ, জামালপু

নগদ বার্তা

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত