ঢাকা    মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
নগদ বার্তা

আইন-কানুন

মাদারগঞ্জে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এই স্লোগান কে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নের বাজিতের পাড়া বাজারে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ ফাঁড়ির আয়োজনে মাদারগঞ্জ মডেল থানার উদ্যোগে বিকাল সাড়ে চার ঘটিকার সময়  উঠান বৈঠক ও বিট পুলিশিং  সমাবেশে এস আই শাজাহান মিয়ার সঞ্চালনায় মাদারগঞ্জ উপজেলা বিএনপির অসাধারণ সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬ নং আদার ভিটা ইউনিয়ন বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি, ভারপ্রাপ্তসাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ ফাডির ইনচার্জ জিয়াউর রহমান জিয়া, পলিশা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিউল ইসলাম বিএসসি,সমাজ সেবক মোজাফফর হোসেন  মোজা|বক্তব্যে প্রধান অতিথি বলেন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, চুরি-ডাকাতিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন থাকতে হবে এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বিট পুলিশিং কার্যক্রমকে জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেনএবং কি সমাজ থেকে ইভটিজিং ও মাদকের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে  |

মাদারগঞ্জে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত