প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদারগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য মিছিল
সাকিল আহামেদ , জেলা প্রতিনিধি ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে ১সেপ্টেম্বর এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার বালিজুরী বাজারে মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই বর্ণাঢ্য মিছিল বের করা হয়।মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল এবং সদস্য সচিব ফাহাদ হোসেনের যৌথ নেতৃত্বে মিছিলটি বালিজুরী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীদের নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা।মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান , মোস্তাফিজুর রহমান হারুন এবং শহিদুল ইসলাম।উপজেলা ছাত্রদলের সদস্য নাঈম ইসলাম। এছাড়াও মাদারগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য সচিব আতিকুর রহমান আতিক, মাদারগঞ্জ এএইসজেড কলেজের সাবেক আহ্বায়ক শামীম আহমেদ, বর্তমান আহ্বায়ক রাজু আহমেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আনুমানিক এক হাজার নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)
২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত