প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২জন।
মোঃ ইউসুফ আলী , স্টাফ রিপোর্টার ||
জামালপুরের মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুই যুবককে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।বুধবার (৫ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকার একটি পরিত্যক্ত স্কুল ভবনের পাশ থেকে তাদের আটক করা হয়। আটককালে তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।আটককৃতরা হলেন- পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাশিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোলাইমান ইসলাম (২৮) এবং একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, সোলাইমান ইসলাম মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক। তবে আটক রুবেল মিয়ার রাজনৈতিক কোনো পরিচয় পাওয়া যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে কড়ইচড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)
২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত