প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
মাদারগঞ্জে যুবদল নেতা মোখলেছুর রহমান ও সহধর্মিনী মনি আক্তারের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
||
জামালপুরের মাদারগঞ্জের যুবদল নেতা মোখলেছুর রহমান ও তার সহধর্মিনী মনি আক্তারের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় মাদারগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা বাজারস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সফিউল ইসলাম স্বপন। সভাপতিত্ব করেন ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিল্লাত সরকার, ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল সোবহান ফকির। মাহমুদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেন সুমন, ১নং চরপাকেরদহ ইউনিয়ন কষক দলের সহ সাংগঠনিক সম্পাদক মিল্লাত মন্ডল, ৪ নং ওয়ার্ড যুবদল নেতা সামিউল, ৫ নং ওয়ার্ড যুবদল নেতা শিপন সহ অনেকে । সঞ্চালনা করেন ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক আব্দুর রশিদ। আয়োজনে ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।পরে মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুখলেস ও তার সহধর্মিণী মহিলা নেত্রী হাফিজা আক্তার মনি'র দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।উল্লেখ্য যে, গত ২১ জুলাই/২৬ রোজ মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১ টায় মাদারগঞ্জ থেকে সিএনজি যোগে জামালপুরে যাওয়ার পথে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে রাজিব বাস ধাক্কা দেয় ওই সিএনজি কে' এতে ঘটনাস্থলে যুবদল নেতা মোখলেছুর রহমান মুখলেস আহত হয় এবং তার স্ত্রী গুরুতর আহত হয়। বর্তমানে উভয়েই চিকিৎসাধীন রয়েছে। সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন তারা।
সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)
২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত