প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
রাজিব বাসের ধাক্কায় ১০টির বেশি দোকান ভেঙ্গে চুরে একাকার
মো বিজয় , জেলা প্রতিনিধি ||
জামালপুর শহরের বানিয়া বাজার এলাকায় আবারও দুর্ঘটনার কবলে পড়েছে রাজিব পরিবহনের একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের সারিবদ্ধ কয়েকটি দোকানে উঠে গেলে মুহূর্তেই সৃষ্টি হয় আতঙ্ক ও বিশৃঙ্খলা।স্থানীয় সূত্রে জানা যায়, ফেরিঘাট এলাকা থেকে নিজস্ব কাউন্টারের দিকে যাওয়ার সময় হঠাৎ বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে রাস্তার পাশে থাকা ১০টিরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়। দোকানের সামনের অংশ ভেঙে যায় এবং বিভিন্ন মালামালেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এলাকাবাসীর দাবি, বারবার এমন দুর্ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)
২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত