প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে ১০ দিন নিখোঁজের পর বাংলাদেশি শিক্ষার্থী লিমনের কয়েক টুকরা লাশ উদ্ধার ।
মোঃ ইউসুফ আলী , স্টাফ রিপোর্টার ||
উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় গিয়ে অধ্যায়নরত অবস্থায় নিখোঁজের ১০ দিন পর বাংলাদেশি শিক্ষার্থী লিমনের কয়েক টুকরা লাশ উদ্ধার। শুক্রবার ২৪ এপ্রিল নিখোঁজ শিক্ষার্থী লিমনের কয়েক টুকরা লাশ উদ্ধার করে যুক্তরাষ্ট্রের পুলিশ, নিহত জামিল আহমেদ লিমন (২৭) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা এলাকার জহুরুল ইসলামের বড় ছেলে। নিহত লিমন তারা দুই ভাই ছোট ভাইয়ের নাম জোবায়ের (২৩) বর্তমানে পরিবারের বসবাস ঢাকা গাজীপুরের মাওনায়। পারিবারিক সূত্রে জানা গেছে গত ২ বছর আগে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যায়। ইউভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যায়নরত অবস্থায় নিখোঁজ হয়। গত ১৬ এপ্রিল-২০২৬ এর পূর্বে গাজীপুর মাওনা মডেল হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও শহীদ বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে। নিহত জামিল আহমেদ লিমন একই সাথে লিমনের বান্ধবী নাদিয়া সুলতানা বৃষ্টি (২৭) ও নিখোঁজ হয়। এ ব্যাপারে নিহত লিমনের চাচা মাহবুবুর রহমান ও জেঠা জিয়াউল হক জানান গত ২ বছর পূর্বে উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় যায়, ভাতিজা জামিল আহমেদ লিমন। এরপরই তার এক বান্ধবী বৃষ্টি (২৭) এবং এক বন্ধু যায় একই ভার্সিটিতেপড়াশোনার জন্য, হঠাৎ বৃহস্পতিবার ২৩ এপ্রিল লিমনের বাবা জহুরুল হক এর মাধ্যমে মোবাইলে জানতে পারি লিমন নিখোঁজ এবং শুক্রবার তার কয়েক টুকরা লাশ উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। এ খবর জানতে পেয়ে পরিবার ও আত্মীয় স্বজনরা মর্মাহত হয়েছি, নিহত লিমনের লাশ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)
২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত