প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
বরিশালে ঝটিকা বিক্ষোভ মিছিল, স্বল্প সময়ের উত্তেজনা।
মোঃ ইউসুফ আলী , স্টাফ রিপোর্টার ||
বরিশাল নগরের প্রাণকেন্দ্র সদর রোডে হঠাৎ বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী। শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর এ কর্মসূচি পালন করা হয়।মিছিলকারীরা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সাম্প্রতিক পুলিশ হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্লোগান দেন। আকস্মিক এ বিক্ষোভকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বেলা আড়াইটার দিকে নগরের বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি কাকুলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়।মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের অনেকের মুখে সার্জিক্যাল মাস্ক এবং কারও মুখ কালো কাপড়ে আবৃত ছিল। চোখে চশমা থাকায় তাদের সনাক্ত করা কঠিন হয়ে পড়ে। মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে তাদের দাবিগুলো উল্লেখ ছিল এবং সেখানে দলীয় শীর্ষ নেতাদের ছবিও দেখা যায়।
সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)
২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত